প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আন্তশ্রেণি দাবা প্রতিযোগিতা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের জুনিয়র ক্যাম্পাসে সপ্তাহব্যাপী আন্তশ্রেণি দাবা প্রতিযোগিতা ২১ এপ্রিল শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সি জে কে এস দাবা কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম। বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির ১৩০ জন প্রতিযোগী তিনটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়া উদ্দিন, উপাধক্ষ ই ইউ এম ইনতেখাব, পরিচালক ফিরোজ চৌধুরী, জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক সালমা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।