প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচলাইশ ক্যাম্পাসে গত ২৮ নভেম্বর বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক জহুরুল আলম চৌধুরী।
মেলায় তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা মোট চারটি গ্রুপে ৭৯টি প্রকল্প জমা দেয়। দ্বিতীয় অধিবেশনে সেরা প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রেজাউল হক চৌধুরী, সদস্যসচিব মো. গোলজার আলম আলমগীর ও অন্য সদস্যরা। বিজ্ঞপ্তি।