প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ ও ১০ জানুয়ারি দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রথম দিন প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। এবং দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, মননশীলতার বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
উভয় অধিবেশনে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম, উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব, স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. রেজাউল হক চৌধুরী, সদস্যসচিব মো. গোলজার আলম, পরিচালক (কো-কারিকুলার) ফিরোজ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ৩০টি ইভেন্টে প্লে-গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত ছয় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে দশম শ্রেণির ছাত্র মাহবুব আলম ও নবম শ্রেণির ছাত্রী সাবিহা জাহান চ্যাম্পিয়ন হয়। বিজ্ঞপ্তি।