প্রেসিডেন্সি স্কুলে কৃতী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতী শিক্ষার্থীদের গত বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। একই দিন বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও শ্রেণী উৎসব (ক্লাসপার্টি) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে বসেছিল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা। অধ্যক্ষ লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি স্কুলের চেয়ারম্যান মো. রেজাউল হক চৌধুরী।জানা গেছে, বাংলা মাধ্যম বিদ্যালয়ে শ্রেণী উৎসব করার রেওয়াজ নেই। তবে ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এতে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বসুলভ মনোভাব গড়ে ওঠে। এ দিন শিক্ষকদেরও শাসন কিংবা চোখ রাঙানি থাকে না।