প্রোগ্রামিং মাহবুবুলের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মাহবুবুল হাসান বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র। মাহবুবুল অনেক দিন ধরেই প্রোগ্রামিং করে আসছেন। তরুণ এ প্রোগ্রামার ইতিমধ্যেই এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দুবার অংশ নিয়েছেন। তিনি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডেও অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে। মো. মাহবুবুল হাসান এশিয়া প্যাসেফিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক পেয়েছেন প্রথমবারের মতো। ভারতে অনুষ্ঠিত গুগল কোড জ্যাম ২০০৮-এ অংশ নিয়ে ২০০৯ সালের গুগল কোড জ্যামের চূড়ান্ত পর্ব পর্যন্ত যাওয়ার সুযোগ হয় তাঁর। ২০০৯ সালে গুগল কোড জ্যামে অনলাইনের চূড়ান্ত পর্বে বাংলাদেশি প্রোগ্রামারদের মধ্যে শীর্ষস্থানে ছিলেন তিনি। এ ছাড়া তিনি দেশে-বিদেশে আরও অনেক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাঁর শখ প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। তাই এখনো তিনি দেশের বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেন। ভবিষ্যতে তিনি প্রোগ্রামিংয়ের সঙ্গে জড়িত থাকতে চান। তবে এখনই ভবিষ্যত্ নিয়ে তাঁর তেমন কোনো পরিকল্পনা নেই। তাঁর বাবা মোর্তুজা আলী রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মা মুনিরা বেগম গৃহিণী। ভাইবোনের মধ্যে মাহবুবুল হাসান বড়। তাঁর ছোট বোন ফারাহ ওয়াহিদা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে। ফেরদৌস আহমেদ