প্রোগ্রামিংয়ে দক্ষতা বাড়ানোর কৌশল
ঘরে বসেই অনলাইনে প্রোগ্রামিং শেখা এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি এখন বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। যে কেউ ইচ্ছে করলেই ঘরে বসে খুব সহজেই তাঁর প্রোগ্রামিং দক্ষতাকে বাড়াতে পারেন। এ সুবিধা দেওয়ার জন্য অনলাইনে রয়েছে প্রচুরসংখ্যক ওয়েবসাইট। এগুলোর অধিকাংশই বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করে। আবার অনেক ওয়েবসাইট বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগেও গড়ে উঠেছে। প্রতিটি ওয়েবসাইটই নিয়মিত প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে থাকে। নিচে তেমন কিছু ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেওয়া হলো। ইউবিএ অনলাইন প্রোগ্রামিং http:/acm.uva.esস্পেনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ডি ভ্যালেডোলিডের নিয়ন্ত্রণাধীন এ ওয়েবসাইটটি শিক্ষানবিশ প্রোগ্রামারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। এ সাইটে প্রথমেই একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে, যা আপনি খুব সহজেই করতে পারবেন। ইউরাল বিশ্ববিদ্যালয় অনলাইন প্রোগ্রামিং http:/acm.timus.ruরাশিয়ার জনপ্রিয় ইউরাল ইউনিভার্সিটি অব রাশিয়ার অন্তর্ভুক্ত এ ওয়েবসাইটটির আর্কাইভে প্রচুর প্রোগ্রামিং সমস্যা আছে। যে কেউ আর্কাইভ থেকে প্রোগ্রামিং সমস্যা ডাউনলোড করে তা সমাধান করতে পারবেন। এ ধরনের প্রতিযোগিতায় সেরা প্রোগ্রামার নির্বাচনের ক্ষেত্রে সমাধানের সংখ্যার চেয়ে কম সময়ে সমাধানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। চুয়েট প্রতিনিধি