প্রয়াসের উদ্যোগে দুস্থ পরিবারের মধ্যে ভ্যানগাড়ি বিতরণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে একটি দুস্থ পরিবারকে ভ্যানগাড়ি উপহার দেওয়া হয়। গত ২১ ফেব্রুয়ারি বিকেল চারটায় নগরের সানমার ওশান সিটি প্রাঙ্গণে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। অতিথি ছিলেন প্রয়াসের পরিচালক মহসীন উল কাদের, আবদুল মোরশেদ চৌধুরী, বেলায়েত হোসেন চৌধুরী, গিয়াস উদ্দীন চৌধুরী প্রমুখ।
সভায় প্রয়াসের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন কিবরিয়া হোসাইন, মো. শাহজাহান, সুভাষ সরকার, মো. ইসমাইল, আবদুল মাবুদ, ওমর ফারুক প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হুমায়ুন কবির বলেন, ‘একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এই দিনে জাতি হিসেবে আমাদের আত্মপ্রকাশ ঘটেছে।’ বিজ্ঞপ্তি।