প্রয়াসের উদ্যোগে চারা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রয়াসের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, সহসভাপতি নেওয়াজ উদ্দিন হায়দার, মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া হোসাইন, অর্থসম্পাদক জাহেদুল ইসলাম, সহঅর্থ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল আমিন প্রমুখ। হাসান মুরাদ চৌধুরী বলেন, দেশ সুন্দর করতে গাছের কোনো বিকল্প নেই। সবাইকে গাছের চারা রোপণ ও বিতরণ করার অনুরোধ জানান তিনি। বিজ্ঞপ্তি।