প্রয়াসের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে নগরের বিপ্লব উদ্যান প্রাঙ্গণে গরিব শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ভাইস জেলা গভর্নর মো. মোস্তাক হোসাইন। ১৬ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক মুমিনুল হক, মানবাধিকার কর্মী সন্তোষ কুমার নন্দী, শ্রমিক লীগ নেতা সফর আলী, প্রয়াসের পরিচালক মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, জাহাঙ্গীর মিয়া, মোরশেদ আলম, মো. ইসমাইল, বেলায়েত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, আলমগীর মো. ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।