প্রয়াসের ফ্যামিলি নাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াসের ফ্যামিলি নাইট অনুষ্ঠানে বক্তব্য দেন লায়ন প্রসুন কুমার
প্রয়াসের ফ্যামিলি নাইট অনুষ্ঠানে বক্তব্য দেন লায়ন প্রসুন কুমার

সামাজিক সংগঠন প্রয়াসের ফ্যামিলি নাইট নগরের একটি রেস্তোরঁায় ১৯ মে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা মোমিনুল হকের সভাপতিত্বে ও সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খোরশেদ আলম।
মুখ্য আলোচক ছিলেন পিএইচপি গ্রুপের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। অতিথি ছিলেন মো. জাহাঙ্গীর আলম, জাফর উল্ল্যাহ, প্রসুন কুমার বড়ুয়া, সাহাদাত হোসেন, মহসীন উল কাদের, আবদুল মোরশেদ চৌধুরী ও বেলায়েত হোসাইন। অনুষ্ঠানে প্রয়াসের উপদেষ্টা মো. মোস্তাক হোসাইনকে সম্মাননা জানানো হয়।
এ কে এম ফজলুল্লাহ বলেন, অবহেলিত সমাজকে এগিয়ে নিতে প্রয়াস সর্বোত্তম সেবা দেওয়ার পাশাপাশি সংগঠনের আলোকিত ব্যক্তিদের সম্মাননা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এসব কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। বিজ্ঞপ্তি