প্রয়াসের ষষ্ঠ বর্ষপূর্তিতে গুণীজন সম্মাননা
সামাজিক সংগঠন প্রয়াসের ষষ্ঠ বর্ষপূর্তি ও গুণীজন সম্মাননা সম্প্রতি একটি সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, চুয়েটের সাবেক শিক্ষক শামসুল হক, শিশুরোগ বিশেষজ্ঞ বাসনা মুহূরী, শিক্ষাবিদ অধ্যক্ষ আনোয়ারা আলম, সেবা সংগঠন লায়ন্স ক্লাবের সংগঠক প্রসূন কুমার বড়ুয়া, চট্টগ্রাম সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন খান এবং কালার ল্যাব অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলী আনসার খানকে সম্মাননা জানানো হয়।
এতে অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। বর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধন করেন মোমিনুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন মোস্তাক হোসাইন, মনজারে খোরশেদ আলম, সন্তোষ কুমার নন্দী, কোহিনূর কামাল, রাশেদা সামাদ, মো. জাহাঙ্গীর আলম, হুমায়ূন কবির ও চৌধুরী সাহাদাত হোসেন। বিজ্ঞপ্তি।