প্রয়োজন বাড়তি সতর্কতা, পর্যাপ্ত যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালকা শীতের আয়োজনে প্রস্তুতিটা হয়তো একটু ব্যতিক্রম অন্যান্য ঋতুর তুলনায়। তাই শীতের পোশাক কিংবা লেপ, কম্বল, কাঁথা—এসব নামানোর পর এগুলোর প্রতি নিতে হবে বাড়তি যত্ন, নয়তো পড়তে পারেন বিপাকে।শীতের আগমনে প্রস্তুতির আয়োজন সম্পর্কে বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র পারিচ্ছদ ও বয়নশিল্প বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা হক।  আলমারি কিংবা ড্রয়ার যেখানেই রাখা হোক না কেন, শীতের পোশাক ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। রোদ থেকে তোলার পর ভালোভাবে ঝেড়ে রাখতে হবে। লেপ, কাঁথাও রোদে দিতে হবে।  রোদে দেওয়ার পর লেপ রোল করে ভাঁজ করে রাখতে হবে।  ছেলেদের কোট, ব্লেজার ব্যবহারের আগে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে রোদে শুকাতে হবে।  অনেক সময় তুলে রাখা কাপড়ে ফাঙ্গাশ পড়ে, তাই উল, ফ্লানেলের কাপড়ও রোদে শুকিয়ে ব্যবহার করা ভালো।  ভারী কাঁথা ব্যবহারের আগে অবশ্যই কড়া রোদে দিতে হবে।  কম্বলের আঁশ অনেকের কাছে বিরক্তিকর। তাই পাতলা মিহি কাপড়ের খোল ব্যবহার করতে পারেন কম্বলের সঙ্গে। তবে অবশ্যই কাপড়ের ঢাকনা পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার উপযোগী করতে হবে। এতে দেখতেও ভালো লাগে, নিজের প্রয়োজনও মেটায়।  কম্বলের রং অনেক সময় জ্বলে যায়, তাই লন্ড্রিতে রং করিয়ে নিতে পারেন। শীতের গরম পোশাক কিংবা লেপ, কাঁথা, কম্বল নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময় সংরক্ষিত থাকে, দীর্ঘদিন পর শীতের এ সময় এগুলো বের করার মুহূর্তে হয়তো পোকামাকড়ের সংক্রমণে ছিদ্র হয়ে যায়, তাই অবশ্যই ব্যবহারের আগে রিপু করে নিতে হবে।  সোয়েটারের এক দিকের সুতা খুলে গেলে হয়তো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, তাই এটা সংস্কার করে নিলে দীর্ঘদিন ব্যবহার করা যায়।  ব্লেজার কখনোই বেশি রোদে দেওয়া যাবে না। অল্প রোদে ব্রাশ করে ব্যবহার করতে হবে।  শীতের কাপড় ব্যবহারের সঙ্গে সঙ্গেই আলমারিতে তোলা যাবে না। একটু বাইরে রাখুন।  লোশন, তেলজাতীয় জিনিসের ব্যবহার বেশি হয় এ সময়, তাই কাপড়ে এসবের দাগ বসে যাওয়ার আশঙ্কা থাকে।  কাশ্মীরি শাল ড্রাইওয়াশ করে ব্যবহার করতে হবে।  শাল ভালোভাবে সংরক্ষণ না করলে হলুদ দাগ পড়ে যায় ভাঁজে ভাঁজে। ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তাই ড্রাইওয়াশ করে রাখতে হবে।  ঝাড়লে কম্বলের লোমগুলো যেন উঠে না আসে সেজন্য সফট ব্রাশ ব্যবহার করা ভালো।