প্রয়োজন সামাজিক সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহীনুল ইসলাম খানউপপ্রধান নগর পরিকল্পনাবিদচট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষনগরে জলাশয় ভরাট রোধে সামাজিক সচেতনতার ওপর জোর দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান। এ জন্য বিভিন্ন পেশাজীবীমহলের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে আনা দরকার বলে তিনি মত দেন।শাহীনুল ইসলাম খান বলেন, ‘ইতিমধ্যে আমরা নগরে ডিটেইল এরিয়া প্ল্যানের (ডিএপি) আওতায় ৭৭০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্রায় সাড়ে চার হাজার জলাশয় চিহ্নিত করেছি। ২০০১ সালের বিদ্যমান আইন অনুযায়ী গেজেটে প্রকাশিত এসব জলাশয় ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। কেউ এসব জলাশয় ভরাট করলেও তাতে কোনো ধরনের স্থাপনা তৈরির অনুমোদন দেওয়া হবে না।’ শাহীনুল ইসলাম খান বলেন, ‘বর্তমানে নগরে যেসব জলাশয় রয়েছে সেগুলোও যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় কোনো সমস্যা হবে না। কিন্তু এসব জলাশয় ভরাট করা হলে তা বেশ ক্ষতিকর হবে। তবে জলাশয় ভরাট রোধে সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। এর জন্য মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন পেশাজীবীমহলের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে আনা দরকার।’