প্লাস্টিক সার্জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লাস্টিক সার্জারি
প্লাস্টিক সার্জারি

ইতিহাসবিদদের ধারণা, প্রাচীন চীনে নাকি প্লাস্টিক সার্জারি আকছারই হতো। চীনা দার্শনিক মেনকিয়াসের একটি রচনায় এমন একটি ব্যাপার উঠে এসেছে, যা থেকে ইতিহাসবিদেরা এ ধারণাটি পেয়েছেন। মেনকিয়াস বলেছেন, লোকেরা নাকি নিজেদের শারীরিক দোষ-ত্রুটি সারাতে অনেক দূরযাত্রায়ও পিছপা হতো না। তার মানে, মেনকিয়াসের সময় (খ্রিষ্টপূর্ব ৩৭২-২৮৯ শতকে) প্লাস্টিক সার্জারির মতো ব্যাপার খুব একটা অস্বাভাবিক ছিল না। তবে মেনকিয়াসের লেখার তথ্যটি প্লাস্টিক সার্জারির উৎপত্তিস্থল সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা দেয় না। তার পরও ইতিহাসবিদেরা ধরে নিয়েছেন, চীনেই প্রথম প্লাস্টিক সার্জারির উৎপত্তি হয়েছিল।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল