প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব আগ্রাবাদ ও রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে ১ ফেব্রুয়ারি প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু হচ্ছে নগরে। নগরের হালি শহরের ফুল চৌধুরীপাড়ায় অবস্থিত নারচার হাসপাতালে এই ক্যাম্প চলবে ১২ ফ্রেব্রুয়ারি পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কো থেকে আগত রোটাপ্লাস্টের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই ক্যাম্পে বিনা মূল্যে জন্মগত জটিল ঠোঁট ও তালুকাটা রোগীদের অপারেশন করবেন। এ ছাড়া আগুনে পোড়া, জোড়ালাগা আঙুলের সীমিতসংখ্যক রোগীকেও চিকিৎসা দেওয়া হবে। ক্যাম্পে এবার ১৫০ জন রোগীর অপারেশন করা হবে।আগ্রহী রোগী ও রোগীর অভিভাবকদের ২০ জানুয়ারির মধ্যে নিবন্ধনের অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের জন্য ডা. মো. শহিদুল ইসলাম (০১৮১৭২১১৬৭৮), শরীফ আশরাফুজ্জামান(০১৮১৯ ৩১৬৭৫৬), অধ্যাপক পান্নালাল সাহা (০১৯৩৩০৮০১৪৪), কমোডোর এম এ রহমান (০১৭১৩ ০৯৩৪৪৫), প্রদীপ কুমার দত্ত (০১৮১৯ ৩৭৪৩৮৫)। বিজ্ঞপ্তি।