পড়তে চাইলে বিবিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চাকরির বাজারে এখন ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রিধারীদের চাহিদা ব্যাপক। তাই ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করার ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে বেশ আগ্রহ। যাঁরা ব্যবসায় প্রশাসনে পড়তে চান, নিচে তাঁদের জন্য সহায়ক কিছু তথ্য দেওয়া হলো:আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ফিন্যান্স, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইনফরমেশন সিস্টেম এবং টেকনোলজি অ্যান্ড অপারেশন্সের ওপর বিবিএ মেজর করা যায়। ইচ্ছে করলে যেকোনো একটি মেজর রেখে অপর একটি বিষয়ের ওপর মাইনর করা যায়।ভর্তির যোগ্যতাভর্তির আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে গ্রেড পয়েন্ট যথাক্রমে ৩.৫ ও ৩.০ থাকতে হবে। ভাষা, গণিত ও অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন হবে ভর্তি পরীক্ষায়। লিখিত পরীক্ষায় যাঁরা টিকবেন, তাঁদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এই ওয়েবসাইটে চোখ রাখুন: www.iba-du.eduঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজে (বাণিজ্য অনুষদে) আটটি বিষয়ে মোট ৯৩০ জন শিক্ষার্থীর পড়ার সুযোগ রয়েছে। বিষয়গুলো হলো: ব্যবস্থাপনা শিক্ষা (আসন ১৬০টি), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (আসন ১৬০টি), মার্কেটিং (আসন ১৬০টি), ফিন্যান্স (আসন ১৬০টি), ব্যাংকিং (আসন ৮৫টি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (আসন ৭০টি), আন্তর্জাতিক বাণিজ্য (আসন ৬৫টি), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আসন ৭০টি)।ভর্তির যোগ্যতাব্যবসায় শিক্ষায় উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা ইন কমার্স এবং বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা গ ইউনিটের এসব বিষয়ে ভর্তির আবেদন করতে পারবেন। ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-৭.৫ বা তার বেশি হতে হবে (চতুর্থ বিষয় বাদে)। উচ্চমাধ্যমিক পর্যায়ে ডিপ্লোমা ইন কমার্স এবং বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপের প্রার্থীদের অ্যাকাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং এতে ন্যূনতম গ্রেড ‘বি’ (গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে)। এক ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় মোট ১০০টি প্রশ্নে ১২০ নম্বর থাকবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাকি ৮০ নম্বরের মূল্যায়ন করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় বাংলা ৩০, ইংরেজি ৩০, হিসাববিজ্ঞান ৩০ ও ব্যবসায় নীতি প্রয়োগে ৩০ নম্বর থাকবে। যাঁরা বিজ্ঞান অথবা মানবিক বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় আসতে চান, তাঁদের ব্যবসায় অনুষদের এই আটটি বিষয়ে ভর্তির জন্য ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিতে হবে। ‘ঘ’ ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান ও মানবিক শাখার প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গ্রেড পয়েন্টের যোগফল যথাক্রমে ৮ ও ৭ থাকতে হবে (চতুর্থ বিষয় বাদে)। বাংলা ও ইংরেজিতে মোট গ্রেড পয়েন্ট ৬ থাকতে হবে। কোনো বিষয়েই গ্রেড পয়েন্ট ৩-এর নিচে হওয়া যাবে না।ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোখ রাখুন: www.univdhaka.edu অথবা www.du.ac.bdজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে মোট চারটি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। বিষয়গুলো হলো: ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও ব্যবস্থাপনা শিক্ষা। এ বিষয়গুলোতে চার বছর মেয়াদি বিবিএ পড়ার সুযোগ রয়েছে।ভর্তির যোগ্যতাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় অনুষদের পরীক্ষা ‘খ’ ইউনিটে অনুষ্ঠিত হয়। ভর্তি আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রার্থীর মোট গ্রেড পয়েন্ট ন্যূনতম ৬.৫ হতে হবে (চতুর্থ বিষয়সহ); এবং দুই পরীক্ষাতেই গ্রেড পয়েন্ট আলাদাভাবে (চতুর্থ বিষয়সহ)। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে।ভর্তিসংক্রান্ত যাবতীয়তথ্যের জন্য এই ওয়েবসাইটে চোখ রাখুন: www.juniv.eduচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং ব্যুরো অব বিজনেস স্টাডিজে পড়ার সুযোগ রয়েছে। প্রতিটি বিভাগেই ১১৯টি করে আসন রয়েছে।ভর্তির যোগ্যতাএই বিষয়গুলোর ভর্তি পরীক্ষা হবে ‘সি’ ইউনিটে। ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় মোট গ্রেড পয়েন্ট ৭ থাকতে হবে (চতুর্থ বিষয় বাদে)। তবে কোনো পরীক্ষায়ই গ্রেড পয়েন্ট ৩-এর নিচে থাকা যাবে না (চতুর্থ বিষয় বাদে)।ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এই ওয়েবসাইটে চোখ রাখুন: www.cu.ac.bdরাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় অনুষদের ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস—এই চারটি বিভাগে মোট ৪৫০টি আসন রয়েছে।ভর্তির যোগ্যতাব্যবসায় প্রশাসনের অন্তর্গত এই বিষয়গুলোর ভর্তি পরীক্ষা হবে ‘ডি’ ইউনিটে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞান বিভাগের প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অথবা সমমান পরীক্ষায় মোট গ্রেড পয়েন্ট ৮ থাকতে হবে, বাণিজ্য বিভাগের প্রার্থীদের মোট গ্রেড পয়েন্ট ৭.৫ থাকলেই চলবে। তবে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রতিটিতে গ্রেড পয়েন্ট কমপক্ষে ৩.৫ থাকতে হবে। পরীক্ষাপদ্ধতি এমসিকিউ।ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এই ওয়েবসাইটে চোখ রাখুন: www.ru.ac.bdখুলনা বিশ্ববিদ্যালয়খুলনা বিশ্ববিদ্যালয়ে স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মার্কেটিং ও ফিন্যান্সে বিবিএ করা যায়। মোট আসনসংখ্যা ৫৫। এখানে একই সঙ্গে একটি বিষয়ে মেজর ও অপরটিতে মাইনর করার সুযোগ রয়েছে।ভর্তির যোগ্যতামাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে প্রার্থীর মোট গ্রেড পয়েন্ট ৭ থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটিতেই গ্রেড পয়েন্ট ন্যূনতম ৩ করে থাকতে হবে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিক সব বিভাগের শিক্ষার্থীদের জন্যই একই পয়েন্ট লাগবে।ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এই ওয়েবসাইটে চোখ রাখুন:www.ku.ac.bd, www.kuinfopage.comইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএতে বিবিএ করার সুযোগ রয়েছে। এই বিবিএ কোর্সটি চার বছর মেয়াদি।ভর্তির যোগ্যতামাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট গ্রেড পয়েন্ট ৭ থাকতে হবে ভর্তির আবেদন করার জন্য।ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এই ওয়েবসাইটে চোখ রাখুন: www.juniv.edu/ibaবেসরকারি বিশ্ববিদ্যালয়নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, বিজনেস পলিসি অ্যান্ড স্ট্রাটেজি, হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ইকোনমিকস এবং মার্কেটিংয়ের ওপর মেজর করা যায়। একই সঙ্গে দুটি বিষয়ের ওপর মেজর করতে চাইলে তা-ও করা যাবে।ভর্তির যোগ্যতাপ্রতিবছর তিন সেমিস্টারে তিনবার ভর্তি পরীক্ষা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে গ্রেড পয়েন্ট থাকতে হবে ন্যূনতম ৩.৫ করে। অথবা ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলে যথাক্রমে ২.৫ ও ২ পয়েন্ট থাকতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে স্যাট ও টোয়েফল সমমানের।ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এই ওয়েবসাইটে চোখ রাখুন: www.northsouth.eduঅন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন—ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (www.iub.edu.bd), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (www.bracu.ac.bd), ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় (www.ewubd.edঁ), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (www.uiubd.com), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে (www.aiub.edu) বছরে সাধারণত তিন সেমিস্টারে তিনবার শিক্ষার্থী ভর্তি করানো হয়। এসব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইটে।