পড়ার বিষয় দুর্যোগ ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগপ্রবণ দেশ হিসেবে সম্প্রতি বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের গুরুত্ব বাড়ছে। কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে দেশি কিংবা বিদেশি উন্নয়ন সংস্থায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এ বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে প্রাতিষ্ঠানিক পাঠদান শুরু হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) বিষয়টি পড়ানো হচ্ছে।ভর্তির যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে হলে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে যেকোনো বিষয়ে চার বছরের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীধারী হতে হবে। আর পয়েন্টের ক্ষেত্রে ন্যূনতম ২.৫ সিজিপিএ থাকতে হবে। তবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই বছরের পাসকোর্স ডিগ্রিধারী বা তিন বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে তাঁদের যথাক্রমে দুই বছরের মাস্টার্স বা এক বছরের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তবে যাঁরা মাস্টার্স বা অনার্স পরীক্ষায় অংশ নিয়েছেন কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি, তাঁরাও চাইলে এই কোর্সে ভর্তির জন্য জন্য আবেদন করতে পারবেন। সব বিশ্ববিদ্যালয়েই এ কোর্সের মেয়াদ দুই বছর।ঢাকা বিশ্ববিদ্যালয়: এ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও ভূগোল বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পাঠের সুযোগ রয়েছে।সমাজবিজ্ঞান বিভাগের অধীনে সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড ভালনারেবলিটি স্টাডিজ (সিডিভিএস) কোর্সটি পরিচালনা করে থাকে। যাঁরা পরিবেশ ও দুর্যোগ বিষয়ে কাজ করছেন, তাঁদের মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) কোর্সটি বেশি সাহায্য করবে। আবেদনপত্রের মূল্য ৮০০ টাকা। ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সন্ধ্যাকালীন এই কোর্সটি সম্পন্ন করতে খরচ হবে ৫০ হাজার টাকা।যোগাযোগ: সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড ভালনারেবলিটি স্টাডিজ, প্রথম তলা, রুম নম্বর ১০৫৯, সমাজবিজ্ঞান, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯০০-৭৩, এক্স-৬৫৯৯, ০১৭২১৪৭২৬৩০, ই-মেইল: [email protected] ওয়েবসাইট: www.univdhaka.eduঅন্যদিকে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধীনে কোর্সটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপরেশনের (এসডিসি) সহযোগিতায় পরিচালিত হয়ে থাকে। সন্ধ্যাকালীন এ কোর্সটি সম্পন্ন করতে একজন প্রার্থীর খরচ হবে ৬০ হাজার টাকা। চার সেমিস্টারের এই কোর্সটিতে রয়েছে ৬০ ক্রেডিট। ভর্তি পরীক্ষা হবে ইংরেজি মাধ্যমে, এমসিকিউ পদ্ধতিতে। যোগাযোগ: ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ, সায়েন্স অ্যানেক্স ভবন (শহীদ মিনারের কাছে), ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯২৩-৭৩, এক্স. ৭২৪৬-৭, ০১৬৭২৯২০১৫৯, ০১৮১৩০৮৫০৮৩, ০১৭১৬৫৮১৬৯৪শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: এই বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে মাস্টার অব ডিজাস্টার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। এই কোর্সে ভর্তির আগে প্রার্থীকে একটি গবেষণা প্রস্তাবনা জমা দিতে হবে এবং ভর্তির জন্য শুধুু মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। এই কোর্সে ছাত্রছাত্রীদের প্রতি মাসে চার হাজার টাকার বৃত্তি দেওয়া হয়। কোর্সটি মোট ৪৫ ক্রেডিটের।যোগাযোগ: শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফোন: (৮২১)-৭১৩৪৯১, ৭১৪৪৭৯, ৭১৩৮৫০, ০১৭১২০৯১১৮১ই-মেইল: [email protected]ওয়েবসাইট: www.sust.eduচট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট): নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধীনে মাস্টার অব ডিজাস্টার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। এই কোর্সে ভর্তির আগে প্রার্থীকে একটি গবেষণা প্রস্তাবনা জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এই কোর্সে ছাত্রছাত্রীদের প্রতি মাসে চার হাজার টাকার বৃত্তি দেওয়া হয়। কোর্সটি মোট ৪৫ ক্রেডিটের। বিস্তারিত তথ্যের জন্য: চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফোন: (০৩১)-৭১৪৯৪৮, ১৮১৯৩১০৬৪২, ই-মেইল: [email protected], [email protected]ওয়েবসাইট: www.cuet.ac.bdব্র্যাক বিশ্ববিদ্যালয়: এখানে প্রতিবছর দুটি অ্যাকাডেমিক সেশনে মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। এক বছরের এই কোর্স সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর খরচ হবে এক লাখ ৯৮ হাজার টাকা। এই কোর্সে সীমিত পর্যায়ে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।যোগাযোগ: ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ৬৬ মহাখালী, ঢাকা-১২১২। ফোন: ৮৮২৪০৫১-৪ এক্স. ৪০০৩, ৮৮৫৩৯৪৮-৯, ই-মেইল: [email protected], [email protected]ওয়েবসাইট: www.bracu.ac.bdইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি): এখানে বছরে দুটি সেশনে ছাত্রছাত্রী ভর্তি করা হয়ে থাকে। এ বিশ্ববিদ্যালয়ে বিষয়টির শিরোনাম ‘মাস্টার অব ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’। পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন দুভাবেই এ কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে। কোর্সটি সম্পন্ন করতে খরচ হবে এক লাখ ৬৪ হাজার টাকা। এই কোর্সে সীমিত পর্যায়ে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।যোগাযোগ: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), প্লট-১৬, ব্লক-বি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯ ফোন-৮৪০১৬৪৫-৫২ এক্স. ২২৮, ২৮৭ই-মেইল: [email protected], [email protected]ওয়েবসাইট: www.iub.edu.bdতা ছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স পর্যায়ে কোর্সটি পড়ানো হয়। তা ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সার্টিফিকেট কোর্স করানো হয়।কাজের ক্ষেত্র: এই কোর্স সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন, জাতীয় এবং আন্তর্জাতিক এনজিও, বেসরকারি সংগঠন, সরকারি চাকরি অথবা উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেতে পারেন।এ বিষয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ মাহ্মুদুল ইসলাম বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে লেখাপড়ার বিস্তারিত জানান। তিনি বলেন, পরিবর্তিত সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ জনগোষ্ঠীর প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে চাকরির বাজারও সৃষ্টি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের চাহিদা চাকরির বাজারগুলোতে ব্যাপকভাবে বেড়েছে। তাই আমরা দেখি, বেশির ভাগ জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের সংগঠনের কর্মকর্তারা এই মাস্টার্স কোর্সটি করতে আসেন।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও মাস্টার অব সায়েন্স ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্সের কোর্স কো-অর্ডিনেটর এ কিউ এম মাহবুব বলেন, ‘বাংলাদেশে এ বিষয়ের মানবসম্পদের যথেষ্ট স্বল্পতা রয়েছে। সে ক্ষেত্রে দ্রুত মানবসম্পদ উন্নয়নের জন্য আমাদের এই মাস্টার্স প্রোগ্রাম চালু করা।’ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচারার ও মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) কোর্সের কোর্স কো-অর্ডিনেটর আমিনুর রহমান বলেন, ‘বর্তমান সময়ে মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্সের চাহিদা বাড়ছে। সে ক্ষেত্রে এ বিষয়ে লেখাপড়া করা ছাত্রছাত্রীদের বর্তমান চাকরির বাজারে চাহিদাও বাড়ছে।’