পড়াশোনা ছেড়ে মডেলিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনডি ক্রফোর্ড।
সিনডি ক্রফোর্ড।

নব্বই দশকের জনপ্রিয় মডেল ছিলেন সিনডি ক্রফোর্ড। ১৯৯৫ সালে ফোর্বস সাময়িকীর তৈরি সর্বোচ্চ আয় করা মডেলের তালিকায় তিনি ছিলেন এক নম্বরে। স্কুলে পড়ার সময় পোশাকের দোকানে কাজের সুযোগ পান সিনডি। তখনই রজার লেগেল নামের এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েন। দোকানে সিনডি কাজ করছেন এমন একটি ছবি ছাপা হয় স্থানীয় একটি সাময়িকীতে। এই ছবির জন্য ইতিবাচক সাড়া পেয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিং দুনিয়ায় পা রাখার সিদ্ধান্ত নেন তিনি। বেশ মেধাবী ছিলেন। সম্মানের সঙ্গে হাইস্কুলের পড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ে পা রাখেন। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মতো আলোচিত বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক প্রকৌশলে বৃত্তি নিয়ে ভর্তি হন। ভর্তি হওয়ার ছয় মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে তাঁর ‘মন বসে না পড়ার টেবিলে’। অবশেষে পড়াশোনাকে বিদায় জানিয়ে মডেলিংয়ের টানে নিউইয়র্ক শহরে পা রাখেন তিনি। মডেলিংয়ে খুব দ্রুতই সাড়া ফেলে দেন সিনডি ক্রফোর্ড।

পিপল ডট কম অবলম্বনে