পড়াশোনা=ফেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার কাছে ঠান্ডা কিছুর স্পর্শে ঘুম ছুটে গেল। চোখ খুলেই টের পেলাম, একটা ধাতব কিছু আমার পাশে দাঁড়িয়ে। ভড়কে গেলাম। ধাতব বস্তুটি বলল, ‘আমি এলিয়েন।’ ‘হ্যাঁ, তোমাদের সম্পর্কে অনেক পড়েছি।’ ‘যাও, বাথরুম থেকে হাত-মুখ ধুয়ে এসো। তোমার সঙ্গে আমার কথা আছে।’ ধাতব কণ্ঠে আদেশ দিল সে। আজ বাসায় কেউ নেই। চেয়েছিলাম একটা জম্পেশ ঘুম দিতে। কোথায় এই অসময়ে ঘুম ভাঙানোর জন্য মাফ চাইবে, তা না করে বলে কিনা হাত-মুখ ধুয়ে আসতে। ব্যাটার মতলবটা কী? আমার কাছেই বা কেন এসেছে? হাত-মুখ ধুয়ে বিছানায় গিয়ে বসলাম। দেখি ভিনগ্রহের প্রাণীটা পড়ার টেবিলে বসে আছে। ‘আমাদের গ্রহে কী পড়ালেখা করতে এসেছেন, জনাব?’ আমি জিজ্ঞেস করলাম, গাধাটা কোনো উত্তর না দিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। আমার দিকে এক পলক তাকাল। বীজগণিত বইটা নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করল। ‘এই যে এলিয়েন সাহেব, এই অঙ্ক আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। দুজন গৃহশিক্ষক থাকার পরও ঠিকমতো বুঝি না আমি, আপনি এমনভাবে পাতা ওল্টাচ্ছেন যেন পাতা ওল্টালেই সব পেরে যাবেন!’ এতক্ষণ পর ওর পেট থেকে কথা বের হলো, ‘এগুলোর পাট অনেক আগেই আমি চুকিয়ে ফেলেছি। আর শোনো, তোমাদের কোমলমতি শিক্ষার্থীদের যেন বেশি পড়ালেখা করতে না হয়, সে জন্য আমি একটি সূত্র আবিষ্কার করেছি।’ ‘দয়া করে বলুন, মহাশয়।’ আমার কাতর অনুনয়।‘তুমি যদি পড়ো, তাহলে পরীক্ষায় ফেল করবে।’ কী বলে এই বোকার হদ্দ? মাথাতেও যে গোবর থাকে এই টাক্কুওয়ালাকে না দেখলে তা বুঝতাম না! স্যারদের মতে, বেত তৈরি করা হয়েছে শুধু আমাদের মতো পড়ালেখা না করা গরুদের মানুষ করার জন্য! আর এই গবেটটা বলে কিনা...। ‘শোনো, আমরা কিন্তু সব সময় লজিক্যাল কথা বলি। কথাটার প্রমাণ আমি দেখাতে পারব।’ আমাকে থামিয়ে দিয়ে বলল। ‘তা স্যার, আপনার প্রমাণ এখন দেখতে পারি কি?’ ‘না, আজ তোমার মাথা গরম, আগামীকাল সকালবেলা বলব।’ বলেই সে ব্যালকনির দিকে পা বাড়াল। ব্যালকনিতে রাখা তার ছোট স্পেস শিপটা সূক্ষ্ম শোঁ শোঁ শব্দে চালু হয়ে গেল। আম্মু থাকলে হয়তো ব্যাটার স্পেস শিপটার দরকার হতো না। ওর কথা শুনেই আম্মু নিশ্চয়ই এক থাপড়ে ওকে মহাশূন্যে পাঠিয়ে দিতেন! পরদিন সকালে বালিশের তলে একটা কাগজ পেলাম। সেখানে লেখা—তোমরা জানো,Study = Don’t fail.... (i)Don’t Study = fail....(ii)(i) ও (ii) নম্বর সমীকরণ যোগ করে,Study + Don’t Study = Don’t fail + failবা, Study (1 + Don’t) = fail (Don’t + 1)বা, Study = fail (1 + Don’t) 1 + Don’t Study = fail If you study, you will fail (Proved) সঞ্জয় সরকারসরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।