পয়লা বৈশাখের ভুভুজেলা দিয়ে যা করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজারদের যথাযথ বিচারের দাবি যথাযথ কর্তৃপক্ষের কানে তুলতে ব্যবহার করুন।
নির্বাচনী প্রচারণায় কাজে লাগান (ভোট না পেলে রস+আলো দায়ী থাকবে না!)।
বিয়েবাড়ির বাদ্যযন্ত্র হিসেবে ভালো কাজে লাগবে (বিয়ে হতে না হতেই ভেঙে যেতে পারে)।
ট্রাফিক পুলিশরা বাঁশির বদলে এটা ব্যবহার করতে পারেন (ডিজিটাল দেশে আর কত দিন পুরোনো বাঁশি চালাবেন?)।
এত দিন মশারা আপনার কানে প্যাঁ প্যাঁ করত, এখন থেকে আপনিও প্যাঁ প্যাঁ করুন! বোঝো ঠেলা (ঘরে থেকে মানুষও পালাবে!)।
কিছুই করার না থাকলে আগুনে পুড়িয়ে ফেলুন। তবু দয়া করে আর পয়লা বৈশাখে এটা বাজাবেন না! ভুভুজ্বালা।