ফজলুর রহমান বাবুর প্রিয় সিনেমা 'সানফ্লাওয়ার', মেয়ের 'স্পিরিটেড অ্যাওয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ের সঙ্গে ফজলুর রহমান বাবু। ছবি: খালেদ সরকার
মেয়ের সঙ্গে ফজলুর রহমান বাবু। ছবি: খালেদ সরকার

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর মেয়ে অবন্তী রহমান পড়েন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা থাকছে আজ।

১. যা খেতে পছন্দ করি...
ফজলুর রহমান বাবু: মাছ, ভাত, ডাল, ভর্তা পছন্দ করি।
মেয়ে: আমার পছন্দ এশীয় খাবার।

২. একে অপরের যে কাজগুলো ভালো লাগে...
ফজলুর রহমান বাবু: আমার মেয়ে সব সময় সবার পাশে থাকার চেষ্টা করে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ওর কিছু করার যে চেষ্টা, সেটা খুব ভালো লাগে।
মেয়ে: বাবা সব মানুষকে বোঝার চেষ্টা করে। এটা বেশি ভালো দিক।

৩. অবসরে কী করেন?
ফজলুর রহমান বাবু: কখনো পরিচালকদের পাঠানো চিত্রনাট্য পড়ি। তবে আমার বেশি ভালো লাগে ফিকশন পড়তে।
মেয়ে: অনলাইনে কোরিয়ার সিরিয়ালগুলো দেখি।

৪. রেগে গেলে কী করেন?
ফজলুর রহমান বাবু: চিৎকার করে ঘর থেকে বের হয়ে যাই।
মেয়ে: প্রথমে রাগারাগি করি, তারপর চুপচাপ হয়ে যাই।

৫. কাদের অভিনয় ভালো লাগে?
ফজলুর রহমান বাবু: অনেকেই আছেন, কতজনের নাম বলব। যেমন, সোফিয়া লরেন, গ্রেগরি পেক ও অড্রে হেপবার্ন।
মেয়ে: মেরিল স্ট্রিপ।

৬. প্রিয় ব্যক্তিত্ব কে?
ফজলুর রহমান বাবু: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
মেয়ে: হলিউড তারকা এমা ওয়াটসন।

৭. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
ফজলুর রহমান বাবু: প্রকৃতির কাছে গেলেই ভালো লাগে। গ্রাম, পাহাড়, সমুদ্র—এসব জায়গা।
মেয়ে: বান্দরবান আমার দারুণ লাগে।

৮. প্রিয় সিনেমা...
ফজলুর রহমান বাবু: ইতালির সিনেমা সানফ্লাওয়ার।
মেয়ে: অ্যানিমেটেড ছবি স্পিরিটেড অ্যাওয়ে।

৯. প্রিয় লেখক...
ফজলুর রহমান বাবু: রুশ সাহিত্য আমার পছন্দ। আর লেখক হিসেবে দস্তয়েভস্কি সবার আগে।
মেয়ে: সুনীল গঙ্গোপাধ্যায়।

১০. প্রিয় গায়ক কে?
ফজলুর রহমান বাবু: শচীন দেব বর্মণের গান আমার সব সময় পছন্দ। অবসরে তা-ই শুনি।
মেয়ে: মার্কিন গায়ক ব্রুনো মার্সের গান বেশি শোনা হয়।