ফটিকছড়ি ইসলামী ফ্রন্টের অভিষেক অনুষ্ঠান
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা (উত্তর) শাখার কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ১৪ আগস্ট বিবিরহাটের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার অর্থ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুহাম্মদ নজরুল ইসলাম, ইদ্রিস মিয়া, হামিদ উল্লাহ, সৈয়দ আবদুল লতিফ, আবুল কালাম আজাদ, এহসানুল করিম, মুহাম্মদ ইদ্রিস হায়দার, আবদুল্লাহ আল মাসুদ, মুহাম্মদ শাহজাহান, ফয়জুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের কাজের বস্তুনিষ্ঠ সমালোচনা করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। কিন্তু কোনো সরকারই গণমাধ্যমকে ভালো চোখে দেখে না। বক্তারা সরকারের জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবি জানান। বিজ্ঞপ্তি।