ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের সম্মেলন
বাংলাদেশ ছাত্রলীগ ফটিকছড়ি কলেজ শাখার ত্রিবার্ষিক সম্মেলন গত ২০ সেপ্টেম্বর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আট বছর পর অনুষ্ঠিত সম্মেলন ঘিরে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। ওই দিন সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহেদুল আলম। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শওকত হোসেন। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ রায়হান। আরও বক্তব্য দেন হাসান সরোয়ার, শফিউল আজম, তৌহিদুল আলম, জামশেদুল আলম, আসাদুজ্জামান, রাকিবুল ইসলাম, ইমতিয়াজুল ইসলাম, গিয়াস উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষ কাউন্সিলরদের ভোটে মোহাম্মদ জামাল সভাপতি ও সাদেক আলী সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।