ফটিকছড়ি কলেজে আন্তশ্রেণি ক্রিকেট প্রতিযোগিতা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি ডিগ্রি কলেজে আন্তশ্রেণি ক্রিকেট প্রতিযোগিতা ১৩ জানুয়ারি শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচটি হয় কলেজের একাদশ মানবিক শ্রেণি ও দ্বাদশ বিজ্ঞান শ্রেণির মধ্যে। টুর্নামেন্ট উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক মমতাজ শিরীন, স্বপন কুমার নাথ ও অতসী বড়ুয়া। অধ্যক্ষ মো. আবদুর রহিম বলেন, ‘খেলাধুলার মাধ্যমে সুস্থ-শরীর গঠন এবং শৃঙ্খলাবোধ অনুশীলন সম্ভব।’