ফটিকছড়ি কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি ডিগ্রি কলেজে ৭ নভেম্বর শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহিম। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদ সদস্য মো. শাহনেওয়াজ, মো. সোলায়মান, মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জমান। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন, মৃদুল কান্তি নাথ, মো. আবদুল মালেক।
সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হলে অভিভাবকদের অবশ্যই সচেতন হতে হবে। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। সভা পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মিতু বড়ুয়া ও মো. হারুন।