ফটিকছড়ি নাগরিক কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সমর্থনে ফটিকছড়িবাসীর উদ্যোগে গঠন করা হয়েছে ফটিকছড়ি নাগরিক কমিটি। সম্প্রতি ফটিকছড়িবাসীর এক সভা নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীকে চেয়ারম্যান এবং সাবেক ছাত্রনেতা আবুল বশরকে সদস্যসচিব করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হাসান সরওয়ার আজম চৌধুরী, মোহাম্মদ আজম, আমান উল্লাহ চৌধুরী, বখতিয়ার সাইদ, ইলিয়াছ খান, মাহফুজ উল্লাহ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।