ফটিকছড়ি সমপ্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের সাধারণ সভা সম্প্রতি সংগঠনের কার্যালয়ে শহিদুল ইসলামের সভাপতিত্বে ও এসএম বশিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন—সভাপতি রাশেদ সরওয়ার চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল আলম, সহসভাপতি এসএম বশির, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহসাধারণ সম্পাদক চৌধুরী রায়হান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দীন, সহসাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ উদ্দীন, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লোকমান হাকিম, অর্থ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল কবির, পাঠাগার সম্পাদক মো. আমান উল্লাহ, সহপাঠাগার সম্পাদক মো. বাবর উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. ওসমান গণি, দপ্তর সম্পাদক মো. শাহজাহান, নির্বাহী সদস্য কাজী শওকত আলী, শফিউল আজম চৌধুরী ও শহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি।