ফটিকছড়িতে আজকের প্রজন্মের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গত ১৪ এপ্রিল ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধক ছিলেন সংগঠনের আজীবন সদস্য গোলাম মওলা। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন। বক্তব্য দেন তরিকুল ইসলাম, সৈয়দ আজগর সুমন, মো. এমদাদ, মো. ইব্রাহিম আরফান, মোবারক হোসেন, জোবায়ের জিপন, সাহাদাত হোসেন, ওমর ফারুক প্রমুখ। সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সহযোগিতায় ২১ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। বিজ্ঞপ্তি।