প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আবদুল হালিমের স্মরণসভা সম্প্রতি নাজিরহাটের সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ রায়হান উদ্দিনের সঞ্চালনায় সভায় আবদুল হালিমের জীবনী পাঠ করেন শহিদুল আলম। আরও বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ আজগর, সুন্দরপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. পারভেজ উদ্দিন, লেলাং ইউনিয়ন কমিটির সভাপতি ওমর ফারুক, কেন্দ্রীয় সহসম্পাদক শফিউদ্দিন, ফটিকছড়ি পৌরসভা কমিটির সভাপতি সৈয়দ গোফরান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।