ফটিকছড়িতে আজকের প্রজন্মের উদ্যোগে প্রীতিলতার স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের উদ্যোগে বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৩তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২০ অক্টোবর বিকেল চারটায় সংগঠনের নাজিরহাট কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়। শেখ মুহাম্মদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে সৈয়দ গোফরান ফরহাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আহাম্মদ ছাপা। বক্তব্য দেন মো. পারভেজ, রুবেল বিশ্বাস, সুজন চক্রবর্তী, আদিত্য সৈকত, শাহাবুদ্দিন রফি, মো. জাহাঙ্গীর আলম, মো. কায়সার রাসেল, আনোয়ার হোসেন, মো. নাছিরউদ্দিন, সৈয়দ আজগর, মোবাররক হোসেন, জোবায়ের জিপন প্রমুখ।
সভায় প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী পাঠ করেন আজকের প্রজন্মের স্থায়ী পরিষদ সদস্য বোরহান আহমেদ, প্রীতিলতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি।