প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের লেলাং ইউনিয়ন শাখার উদ্যোগে শাহনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ উপলক্ষে ১৯ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহান আহমেদ। কর্মসূচি উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন। বক্তব্য দেন দিদারুল হক, জসিম উদ্দিন, আজম চৌধুরী, মাহাবুল আলম, আবদুল মন্নান, কাজী নজরুল, জাহাঙ্গীর আলম, শফিউল আলম, জাবেদ এরশাদ, মো. মোস্তফা প্রমুখ।
এতে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সহযোগিতায় ২০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিজ্ঞপ্তি।