ফটিকছড়িতে আজকের প্রজন্মের উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প শোনা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির শিশু-কিশোরেরা শুনল মুক্তিযুদ্ধের গল্প। ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় বখতপুর দায়রা বাড়ি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আজকের প্রজন্মের উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প শোনার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা মুহাম্মদ মাহাবুবুর রহমান। পাশপাশি শিশু-কিশোরেরা বিনা মূল্যে রক্তের গ্রুপিং পরীক্ষায় অংশ নেয়।
আজকের প্রজন্মের সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে শেখ মুহাম্মদ রায়হানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বখতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আজম। অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা জামাল পাশা, মো. সোলায়মান ও মো. ফারুক। বক্তব্য দেন আনোয়ার হোসেন, অসিম কুমার শীল, রাসেল চৌধুরী, শফিউদ্দিন জাহাঙ্গীর, নাজমুল হাসান, ওমর ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।