ফটিকছড়িতে আজকের প্রজন্মের উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প শোনা কর্মসূচি
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম লেলাং ইউনিয়ন শাখার উদ্যোগে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প শোনা ও ফ্রি ব্লাড গ্রুপিং ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় মাইজভান্ডার আহমদিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল কালাম। কর্মসূচির উদ্বোধন করেন প্রবীণ শিক্ষক বিভূতি চন্দ্র সূত্রধর। শিশু–কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী চৌধুরী ও মোহাম্মদ ইলিয়াছ। বক্তব্য দেন মাহাবুব আলম চৌধুরী, মো. মনছুর আলম, আনোয়ার হোসেন, সৈয়দ আজগর, এস এম কায়সার চৌধুরী, মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, মো. মোবারক, ওমর ফারুক সিকদার প্রমুখ।
শেষে সন্ধানী চট্টগ্রাম মেডিকের কলেজ শাখার সহযোগিতায় ২৫০ জন শিক্ষার্থীকে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। বিজ্ঞপ্তি।