ফটিকছড়িতে আজকের প্রজন্মের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প শোনা কর্মসূচির কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৫ আগস্ট নাজিরহাটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বোরহান আহমেদ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দিন, এ কে জাহেদ চৌধুরী, এনামুল হক ও আলী আজম। বক্তব্য দেন আনোয়ার হোসেন, আজগর সুমন, নাজমুল হাসান, আদিত্য সৈকত, এমদাদ হোসেন, মো. রায়হান, এম এন রহমতুল্লাহ, রুবেল বিশ্বাস, রানা সন্দীপ প্রমুখ। সভায় মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী ১০ জনকে সনদ ও মুক্তিযুদ্ধভিত্তিক বই দেওয়া হয়। বিজ্ঞপ্তি।