ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ১৫ আগস্ট নাজিরহাট আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে ও এম এন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ এ টি এম পেয়ারুল ইসলাম। উদ্বোধক ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এ কে জাহেদ চৌধুরী, আলী আজম সাদেক, এনামুল হক ও শফিউল আজম। বক্তব্য দেন আনোয়ার হোসেন, সৈয়দ আজহার, নাজমুল হাসান, আদিত্য সৈকত, মো. এমদাদ, আবুল বশর তালুকদার, আহমেদ এরশাদ, এম এন রহমতুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে নাজিরহাটকে পৌরসভায় উন্নীত করার ব্যাপারে ভূমিকা রাখায় এ টি এম পেয়ারুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া রক্তদান কর্মসূচিতে সন্ধানী সহযোগিতায় ৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। বিজ্ঞপ্তি।