ফটিকছড়িতে আজকের প্রজন্মের লেলাং ইউনিয়ন কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম লেলাং ইউনিয়ন কমিটি গঠনকল্পে সম্মেলন সম্প্রতি মাইজভান্ডার আহমদিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মো. আবুল কালাম। উদ্বোধক ছিলেন আজকের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি বোরহান আহমেদ। অতিথি ছিলেন আনোয়ার হোসেন, শফিউদ্দিন জাহাঙ্গীর, রুবেল বিশ্বাস, সৈয়দ আজগর সুমন, মো. মোবারক হোসেন। বক্তব্য দেন আদিত্য সৈকত, বখতেয়ার উদ্দিন, কায়সার চৌধুরী রাসেল, জোবায়ের জিপন, রায়হান মোল্লা, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। 
সভায় ফারুক রনিকে সভাপতি ও জোবায়ের জিপনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।