ফটিকছড়ির জাফতনগরে জাহানারা-মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিনা মূল্যের চিকিৎসাশিবির সম্পন্ন হয়েছে। রাউজান ক্লাব ও স্থানীয় অভিযাত্রিক পরিষদের যৌথ উদ্যোগে ২৩ ডিসেম্বর এ কর্মসূচি উদ্বোধন করেন জাফতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ হালিম। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন সিরাজুল হক আনসারী।
আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন লায়ন কেবিনেট সেক্রেটারি মো. জাহাঙ্গঁীর মিয়া, লায়ন কাজী জহিরুল ইসলাম, লতিফ-রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হামিদ, সমাজসেবী মো. নাজিম উদ্দিন ও রাউজান ক্লাব সভাপতি মো. ওমর ফারুক।
বক্তব্য দেন এ কে এম মহিউদ্দিন, জাহেদুল আলম, নাছির উদ্দিন, মো. শামসুদ্দোহা, শেখ. মো. আমিন উল্লাহ, মো. মহসিন আলী, বিকাশ কান্তি রায়, ছরোয়ার হোসেন, মহসিন হায়দার, শফিউল আজম, হুমায়ুন কবির প্রমুখ।