ফটিকছড়িতে প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতির বৃত্তি পেল ৪০ শিক্ষার্থী
ফটিকছড়িতে ৪০ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ফটিকছড়ি প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতি। এ উপলক্ষে ২ মে উপজেলার শহীদ শফিকুন-নূর মাওলা বীর প্রতীক মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ নাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, পৌর মেয়র ইসমাইল হোসেন, ব্যারিস্টার তানজিবুল আলম, সমাজসেবী আতিকুর রহমান চৌধুরী, ছালাহ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, শফিউল আলম ও ইকবাল হোসেন চৌধুরী। সমিতির সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা কমিটির আহ্বয়ক মুহাম্মদ শহীদুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি মো. আবুল কালাম বলেন, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি ভবিষ্যতে তাঁদের প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নিতে হবে।