ফটিকছড়িতে বাবা ভান্ডারির ওরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারির ১৫২তম খোশরোজ শরিফ লাখো ভক্তের অংশগ্রহণ ও বিশ্ব শান্তি কামনায় আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। গত মঙ্গলবার প্রধান দিবসে আখেরি মুনাজাত পরিচালনা করেন সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি।
এ উপলক্ষে কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এতে ছিল জিয়ারত, খতমে কোরআন, বিনা মূল্যের চিকিৎসা ক্যাম্প, ওয়াজ, মিলাদ মাহফিল, কাওয়ালি ও তবারক বিতরণ।
আখেরি মুনাজাতে সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি বলেন, ইসলামের সুফিদর্শনচর্চার একটি উৎকৃষ্ট স্থান হচ্ছে মাইজভান্ডার শরিফ। সুফিবাদী আধ্যাত্মিক দর্শনের বিকাশ ও পূর্ণতা দানকারী হিসেবে বাবা ভান্ডারির অবদান অসামান্য।
অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, চট্টগ্রাম সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা একযোগে কাজ করেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লাখো ভক্তের অংশগ্রহণে খোশরোজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।