ফটিকছড়িতে বাবা ভান্ডারির ওরস সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির আধ্যাত্মিক সাধক শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারির ৭৯তম বার্ষিক ওরস গত সোমবার শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ ওরস শুরু হয় শনিবার। রোববার রাতে দেশবাসীর শান্তি কামনা, মুসলিম উম্মাহর কল্যাণ, নিপীড়িত মানুষের মুক্তি এবং যুদ্ধ-সংঘাত-হানাহানি থেকে পরিত্রাণ পেতে আখেরি মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাইজভান্ডার দরবার শরিফের রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি। এতে দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্তারা অংশ নেন। পাশাপাশি ওরস উপলক্ষে দরবারের তিন কিলোমিটার এলাকাজুড়ে বসে লোকজ মেলা।
সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি বলেন, দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য লাখো ভক্তরা মাইজভান্ডারে আসে। ভক্তদের জন্য যাবতীয় আয়োজন এই দরবারে করা হয়।