ফটিকছড়িতে রফিকুল আনোয়ারের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১ সেপ্টেম্বর সকাল নয়টায় ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাঈল হোসেন। এতে সভাপতিত্ব করেন শেখ মুহাম্মদ রায়হান উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোফরান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন নানুপুর লায়লা কবির কলেজের প্রতিষ্ঠাতা ফখরুল আনোয়ার। এতে বক্তব্য দেন বোরহান আহমেদ, রফিকুল ইসলাম, এম এন রহমতুল্লাহ, দৌলত শওকত, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।