ফটিকছড়িতে শীতবস্ত্র ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেছে ধর্মপুর প্রবাসী সমিতি। ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৭ জানুয়ারি এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মো. শাহজান চৌধুরীর সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (অডিট) মো. আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন ধর্মপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রহমান এবং ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক।
সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী সমিতির নেতা মাহাবুবুল আলম, ফরিদুল আলম, আবু তৈয়ব, মঈনুল আলম, আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম, যুবলীগ নেতা আবদুল কুদ্দুছ, মো. শাহজান ও জিয়াউল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করেন। সেই টাকা বৈধ পথে দেশে পাঠিয়ে তাঁরা অর্থনীতির চাকা সচল রেখেছেন। দেশের দারিদ্র্য দূরীকরণ ও শিক্ষার প্রসারেও প্রবাসীরা এগিয়ে আসছেন। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ দ্রুত উন্নতি করবে।’ অনুষ্ঠানে অতিথিরা ১৯২ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং আটজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেন।