ফটিকছড়িতে সমপ্রযুগের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির সমপ্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের উদ্যোগে সভা সম্প্রতি রাশেদ সরওয়ার চৌধুরীর সভাপতিত্বে ও দিদারুল আলমের সঞ্চালনায় আজাদী বাজারস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন মুহাম্মদ শাহাজাহান চৌধুরী, এস এম আবু তাহের, দিদারুল আলম, মো. ইউনুস, মুহাম্মদ আইয়ুব চৌধুরী, মেজবাহ উদ্দীন আহমেদ, আবদুস ছালাম, শহিদুল ইসলাম, আজম চৌধুরী, শফিউল আজম, আবু বকর, শহিদুল আলম, এম এম বশির, চৌধুরী রায়হান মাহমুদ, রিয়াদ উদ্দিন, লোকমান হাকিম, এনামুল হক, আমানুল্লাহ, বাবর উদ্দিন, শাহজাহান, রবিউল হাসান, মান্নানুল ইসলাম প্রমুখ।
সভায় নতুন সদস্য সংগ্রহ, সম্প্রযুগ প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ও বৃত্তি তহবিল গঠনের ব্যাপারে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।