ফটিকছড়িতে সম্প্রযুগের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুবগোষ্ঠী) পাঠাগারের উদ্যোগে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা গত ২১ ফেব্রুয়ারি আজাদী বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাশেদ সওরয়ার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মাহামুদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হান্নান আলম, ধর্মপুর কমলকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ শাহাজাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম ও সম্প্রযুগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম। বক্তব্য দেন আবদুল্লাহ আল ফারুক, আবদুল মোতালেব, তৌহিদুল আলম, নজরুল ইসলাম, স্বপন শর্মা, জয়লান আবেদীন, আবু আহম্মদ, গীতা দে, মোহাম্মদ আইয়ুব চৌধুরী, নজরুল ইসলাম, মেজবাহ উদ্দীন আহমদ, আবদুস ছালাম, শহীদুল ইসলাম, শফিউল আজম চৌধুরী প্রমুখ। প্রতিযোগিতায় প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্যে পরে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি