ফটিকছড়ির সমিতির হাটে বিনা মূল্যে চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি উপজেলার সমিতির হাট উচ্চবিদ্যালয় মাঠে বিনা মূল্যে চিকিৎসাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ অক্টোবর সমিতির হাট প্রবাসী পরিষদের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ভয়েসের তত্ত্বাবধানের পরিচালিত দিনব্যাপী চিকিৎসাশিবিরে অন্তত আড়াই হাজার রোগীকে সেবা দেওয়া হয়। এতে সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা গভর্নর মোস্তাক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারুনুর রশীদ। বক্তব্য দেন মো. জামাল হোসাইন, আবুল মুনসুর, নুর আহাম্মদ প্রমুখ।