ফটিকছড়ি পৌরসভার প্রশাসক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি পৌরসভা বাস্তবায়নপ্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক নিয়োগের মধ্যদিয়ে পৌরসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, ‘গত বুধবার এ-সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের একটি চিঠি আমরা পেয়েছি।’ ২৩ জুন স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. খলিলুর রহমান স্থানীয় সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফটিকছড়ি পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেন। চিঠি পাওয়ার পর থেকে তিনি (ইউএনও) পৌরসভার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন। এ-সংক্রান্ত অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরেও পাঠানো হয়েছে।উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া, দক্ষিণ রাঙ্গামাটিয়া ও উত্তর ধুরুং পৌরসভার আওতায় থাকবে।