ফটিকছড়িতে অনুকূল চন্দ্রের ১২৬তম জন্ম মহোৎসব উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৬তম জন্ম মহোৎসব ফটিকছড়ির সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ১ জানুয়ারি দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাতৃ সম্মেলন, লীলাকীর্তন, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
সৎসঙ্গ বিহার ফটিকছড়ি শাখার সভাপতি প্রকাশ চন্দ্র দের সভাপতিত্বে ধর্ম সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌর মেয়র মো. ইসমাইল হোসেন। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন চট্টগ্রাম সৎসঙ্গের সভাপতি জনার্দন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ভূজপুর থানার সভাপতি তরুণ কিশোর দেব ও ফটিকছড়ি পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিরঞ্জন কুমার চৌধুরী। বিজ্ঞপ্তি।