ফটিকছড়িতে আজকের প্রজন্মের শীতবস্ত্র বিতরণ
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের উদ্যোগে বাগান বাজার চা–বাগান শ্রমিকদের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়। হালদাভ্যালি চাবাগান চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহান আহমেদ। সঞ্চালনা করেন শেখ মুহাম্মদ রায়হান উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির, নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, ভূজপুর থানা পূজা উদ্যাপন কমিটির সভাপতি তরুণ কিশোর দেব, সংগঠনের আজীবন সদস্য কাজল পাল, এস এম সাহাব উদ্দিন, রফিকুল ইসলাম ও হালদাভ্যালি চা–বাগানের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন গোলাপ মাওলা, আদিত্য সৈকত, নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে চা–বাগানের শ্রমিকদের ২৫০টি কম্বল এবং ২৫০ জন শিশুর মাঝে গরম কাপড় বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।