ফটিকছড়িতে আজকের প্রজন্মের শোক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের উদ্যোগে মাওলানা হোসাইন সৈয়দ মুহাম্মদ ইউনুচ ও মো. আলতাফ হোসেনের স্মরণে শোক সভা গত ২৩ আগস্ট শুক্রবার সকাল ১০টায় নাজিরহাটের একটি সামাজিককেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বোরহান আহমেদের সভাপতিত্বে নাজমুল হাসানের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন আজকের প্রজন্মের প্রতিষ্ঠাতা সদস্য জাকারিয়া হাবিব। এতে বক্তব্য দেন, এম ফয়জুর ইসলাম, নুরুল আলম, আনোয়ারা হোসেন, সৈয়দ আজগর, আদিত্য সৈকত, রুবেল বিশ্বাস, সুজন চক্রবর্তী, রূপম ভট্টাচার্য, ওমর ফারুক, শামসুদ্দিন তারবীজ, মো. শাহাদাত, মো. পারভেজ প্রমুখ।

উল্লেখ্য, মাওলানা হোসাইন সৈয়দ মুহাম্মদ ইউনুচ সংগঠনের সাবেক আন্তর্জাতিক সম্পাদক শামসুদ্দিন তাবরীজের পিতা ও মো. আলতাফ হোসেন সংগঠনের সাবেক অর্থ সম্পাদক মো. ফারুকের পিতা। বিজ্ঞপ্তি।