ফটিকছড়িতে আষাঢ়ী পূর্ণিমা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার কোঠের পাড় বৌদ্ধ ত্রিরত্নঙ্কুর বিহারে ২০ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে ছিল সম্মিলিত বুদ্ধ পূজা, পঞ্চ ও অষ্টশীল গ্রহণ, সমবেত প্রার্থনা এবং জগতের সকল মানব ও প্রাণীর মৈত্রী কামনা করে প্রার্থনা অনুষ্ঠান।

দ্বিতীয় পর্বে ছিল সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কোঠের পাড় বৌদ্ধ কল্যাণ সমিতির সভাপতি মৃণাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহানপুর আমজাদ আলী আবদুল হাদি ইনস্টিটিউশনের সভাপতি এইচ এম আবু তৈয়ব। সংবর্ধিত অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুল কাইয়ুম ও জাফতনগর ইউপি চেয়ারম্যান মো. আবদুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সুগত প্রিয় মহাস্থবির, সাপ্তাহিক কর্ণফুলীর দর্পণ পত্রিকার সম্পাদক শতদল বড়ুয়া ও আইনজীবী শ্যামল কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে বৌদ্ধধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।